শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে পারুলিয়াকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে দেবহাটার পারুলিয়া ক্রিকেট একাডেমিকে হারিয়ে স্বাগতিক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব জয়লাভ করেছে।

বৃহস্পতিবার সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ব্যাটিংএ নেমে নির্ধারিত ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় মূত্যঞ্জয় চৌধুরী ৬১ বলে ১৯০ রান, সাজু ৩৯, অপি ৩৭ (১৯), মেহেদী ৩৫, সাইদ ২৯ রান সংগ্রহ করেন।

৩৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় অতিথি দল।

দলের পক্ষে আকাশ সব্বোর্চ ৩১ রান করেন।

বোলিংয়ে লিমন, আকাশ ৩টি, অপি ২টি করে উইকেট লাভ করেন।

ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ২৫২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

ম্যাচ পরিচালনা করেন রাকিব ও আসিফ। স্কোরার ছিলেন সুদীপ্ত।

খেলা শুরুর আগে উভয় দলের সাথে সৌহার্দ্য বিনিময় করেন ও খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, ডা. আবু তাহের, জিয়াউর রহমান, পারুলিয়ার পক্ষে সাইদ, মাহমুদুল হাসান বাবলু, মো. জাহাঙ্গীর, সেবার সদস্য সচিব মিজানুর রহমান, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত