শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ব্যাংক কর্মকর্তা হত্যার প্রধান আসামি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় চাঞ্চল্যকর ব্যাংক কর্মকর্তা শাহিন গাজী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম আমিনুর সরদার (৫০)। তিনি কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকার মৃত বজলে সরদারের ছেলে।

সোমবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর জে.এম. গালিব হোসেন।

এ সময় তিনি জানান, সাতক্ষীরার ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা শাহিন গাজী হত্যার প্রধান আসামি আমিনুর সরদারকে রোববার রাতে টাঙ্গাইল জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মেজর গালিব জানান-চলতি বছরের ৪ এপ্রিল তুচ্ছ ঘটনায় আমিনুর সরদারের সাথে শাহীন গাজীর চাচী শাহানা খাতুন (৪৭) এর সাথে কথা কাটাকাটি হয়। এসময় আমিনুর সরদার শাহানা খাতুনের উপর হামলা করলে শাহীন গাজী ঠেকাতে যান। একপর্যায়ে আমিনুর সরদার ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে
শাহীন গাজীকে। ঘটনার ৯দিন পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন গাজীর মৃত্যু হয়।
শাহীন গাজী উপজেলার পাকুড়িয়া গ্রামের একোব্বার গাজীর পুত্র।
এ ব্যাপারে নিহতের বড় ভাই আফসার আলী গাজী বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৬)।
ঘটনার পর থেকে আমিনুর সরদার পলাতক ছিলেন।

র‌্যার-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব আরো জানান- গ্রেফতারকৃত আমিনুর সরদার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব