বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেন যারা

কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটে ৮জন অভিভাবক ও ৩ জন শিক্ষক প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৪জন অভিভাবক ও ২ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। তিনি গণমাধ্যমকে বলেন, সুস্থ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোট প্রদান করেছেন।

দুপুরের দিকে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর।

ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

নির্বাচনে শিক্ষকদের ভোটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন- সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও জি.এম সেলিম রেজা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক মোঃ শওকত আলী।

অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত ৪ সদস্য হলেন- মোঃ আনারুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৭১), মোঃ মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২১১), মোঃ নবীছদ্দীন (প্রাপ্ত ভোট ২১০), শরীফুজ্জামান উজ্জল (প্রাপ্ত ভোট ১৫৯)।

নিকটতম অপর ৪ প্রার্থীরা হলেন- মোঃ রেজাউল ইসলাম (প্রাপ্ত ভোট ১৫৫), মোঃ আলতাফ হোসেন (প্রাপ্ত ভোট ১৫৩), রনজিৎ কুমার (প্রাপ্ত ভোট ১৫২), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৪৬)।

এদিকে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন- দাতা সদস্য মোঃ নূরুল ইসলাম, নারী শিক্ষক প্রতিনিধি রোকসানা খাতুন, নারী অভিভাবক সদস্য রেশমা পারভীন।

উল্লেখ্য, বিগত ১৮ নভেম্বর সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের তফসীল ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!