বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় ‘স্বপ্নচূড়া’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজ কল্যান সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার বিকালে উত্তর সোনাবাড়ীয়া গ্রামে সংস্থার একটি কার্যালয় উদ্বোধন ও শান্তির প্রতীক একজোড়া পায়রা উড়ানোর মধ্যদিয়ে সংগঠনটির শুভযাত্রা উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

এরপর সংস্থাটির উদ্যোগে উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে বিজয়ের ৫০ বছর পূর্তি এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনতাজ আলী মোড়লকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

স্বপ্নচূড়া সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, রহিমা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

অনুষ্ঠানে স্বপ্নচূড়া সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- শিক্ষক রুহুল আমীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!