বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবিবাহিত প্রতিবন্ধীকে অবৈধ গর্ভপাত! থানায় মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরার কলারোয়ায় অবিবাহিত এক প্রতিবন্ধী যুবতীকে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবতীর মা বাদি হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে মামলার ১নং আসামি জসিম উদ্দীনের স্ত্রী শারমিন খাতুন (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শারমিন ওই মামলার এজাহারভূক্ত আসামি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলা সূত্রে জানা গেছে, ‘মানসিক প্রতিবন্ধী এক যুবতী (১৯)কে ফুসলিয়ে উপজেলার দেয়াড়া গ্রামের সিদ্দিক খানের পুত্র জসিম উদ্দীন (২৭) ও মোস্তাজুল ইসলামের পুত্র ইমন (১৯) বিভিন্ন সময় একাধিকবার অবৈধভাবে দৈহিক মেলামেশা করে। এতে যুবতী গর্ভবতী হয়ে পড়ে। পরে এজাহারভূক্ত আসামিরা কৌশলে ওই যুবতীকে কলারোয়ার সততা ক্লিনিকে নিয়ে অবৈধ গর্ভপাত ঘটায়। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে প্রতিবন্ধী যুবতীর মা সোমবার (৯ নভেম্বর) কলারোয়া থানায় মামলা দায়ের করেন।’

মামলার আসামিরা সম্পর্কে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবতীর আত্মীয়।
সোমবার সকালে ওই যুবতী অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য প্রথমে কলারোয়া হাসপাতাল ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

নির্যাতিতার মা জানান, ‘আসামি জসিম উদ্দীন তাদের পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর তৈরির সময়ে তারা আমাদের ঘরে দীর্ঘ ৯মাস অবস্থান করে। অপর আসামি ইমনের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকায় সেও আমাদের বাড়িতে যাতায়াত করতো। পরবর্তীতে আমার মানসিক প্রতিবন্ধী কন্যার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটি জানায়। গর্ভবতীর বিষয়টি জসিম ও ইমনকে জানালে তারা দু’জন সত্যতা স্বীকার করলেও ঘটনাটি কাউকে না জানানো জন্য ভয়ভীতি দেখায়। পরবর্তীতে তারা আমার অগোচরে মেয়েকে কলারোয়ায় নিয়ে গর্ভপাত ঘটায়।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান