মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি, আলোচনা সভা ও মহড়া

কলারোয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন-২২’ দিবস পালিত হযেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে দিবসটি পালনে র ্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’( ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা) এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত র ্যালিটি গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) হাফিজুর রহমান, পিআইও ওবায়দুল্লা হক, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকোনুজ্জামান, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অপু মিয়া, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, বেনজির হোসেন হেলাল, সাঈদ আলী গাজী, বিশাখা তপন সাহা সহ বিভিন্ন দপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে জনগনকে সচেতন থাকার আহবান জানান। সব শেষে আপৎকালীন দূর্যোগ মোকাবেলা ও প্রতিরোধে জনগনের সচেতনতা বৃদ্ধিতে ইউএনও রুলি বিশ্বাসের নেতৃত্বে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কলাকৌশলের মহড়া প্রদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু