সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এলজিআরডি উপসচিব আজম-ই-সাদাতের মায়ের ইন্তেকাল

কলারোয়ার হিজলদী গ্রামের কৃতিসন্তান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) সিনিয়র উপ-সচিব আজম-ই-সাদাত পল্টুর মাতা আনজুয়ারা খাতুন ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি ওই গ্রামের মরহুম দীন আলীর স্ত্রী।

মৃত্যুকালে তিনি ৩পুত্র, ১কন্যাসহ, নাতি-পুতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বড়পুত্র চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম, মেঝপুত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আজম-ই-সাদাত পল্টু ও ছোটপুত্র বিশিষ্ট ব্যবসায়ী, আমদানী ও রপ্তানীকারক জাহাঙ্গীর আলম ছোট।

শনিবার বাদ জোহর বাড়ি প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন মরহুমার নিকট আত্মীয় কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর, যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক জাকির হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, মরহুমার বড়পুত্র আব্দুল করিম, ছোটপুত্র জাহাঙ্গীর আলম ছোট।

বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, আব্দুর রহমান, বড়ালি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রউফসহ জানাজা নামাজে অসংখ্য মুসল্লি অংশ নেন।

জানাজাপূর্ব আলোচনা পর্ব সঞ্চালনা মাওলানা ওবায়দুর রহমান।

জানাজা নামাজ পরিচালনা করেন হিজলদী মাঝেরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম কুদ্দুস।

দাফন পরবর্তী দোয়া পরিচালনা করেন মরহুমার মেঝপুত্র উপসচিব আজম-ই-সাদাত পল্টু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল