সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে শেখ ফারুক ও ডা.আনিছুরকে সংবর্ধনা

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য শেখ ফারুক হোসেন উপজেলা সমাজসেবা অফিসার থেকে সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় এবং পরিচালনা পর্ষদ সদস্য ডা.আনিছুর রহমান বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদ কর্তৃক বিশেষ সম্মানে ভূষিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর।

কলেজের প্রভাষক জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব ইউনুস আলী ও কলারোয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মুন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডা. হাবিবুর রহমান, প্রভাষক ডা. আফিফা, প্রভাষক ডা. নার্গিস আরাসহ শিক্ষক মন্ডলী, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ।

সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেছেন কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। অতিসম্প্রতি তিনি এ পদোন্নতি পান। সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন মেহেরপুর জেলার মুজিবনগর কমপ্লেক্স শিশু পরিবার (বালিকা) এর সহকারী পরিচালক পদে পদায়ন হয়েছে কলারোয়ার সন্তান শেখ ফারুক হোসেনের। আর প্রবীন হোমিও চিকিৎসক ডা.আনিছুর রহমান কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান।

অনুষ্ঠানে শেখ ফারুক হোসেন ও ডা. আনিছুর রহমানকে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল