সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণী খেলায় তুলশীডাঙ্গার জয়

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ২-১ গোলে কলারোয়ার বামনখালী ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালের উঠেছে পৌরসদরের তুলশীডাঙ্গা সাইফুল ফুটবল একাদশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ১৪ মিনিটে বামনখালি ফুটবল একাদশের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাছেল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে খেলার শুরুতে সাইফুল ফুটবল একাদশের ২ নম্বর জার্সীধারি খেলোয়াড় আরিফ গোল করে দলকে সমতায় ফেরান।
পরে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১-১ গোলেই খেলাটি ড্র থাকে।
পরে সরাসরি টাইব্রেকারে ২-১ গোলে বামনখালীকে হারিয়ে জয়লাভ করে তুলশীডাঙ্গা।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের তপু।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী।

রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন সাজু হালদার ও আনোয়ার হোসেন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন রেজাউল করিম লাভলু, হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, সোহাগ, সজীব, তাহফিমুল, জাহাঙ্গীর, কলারোয়া নিউজের রির্পোটার হাবিবুর রহমান রনি, সিয়াম, রিসাদ, সৈকত, রাহান, ক্রিড়া ব্যাক্তি সায়েদ আলী, মোখলেছুর, ইমন, বাবু, সুজন, মনি, দিপ্ত, সাদ্দাম, আশরাফুল, সাইফুল, আলআমিন প্রমুখ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ২য় খেলায় কলারোয়ার মুরারীকাটি ফুটবল একাদশ বনাম কলারোয়ার কলেজপাড়া ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত