শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়া উপজেলার ব্রজাবাকসা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর তাঁর নিজের স্বামীর ক্রয়কৃত জমিতে প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৮শে)জুন মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার ব্রজাবাকসা গ্রামের প্রবাসী জিয়াউল হকের স্ত্রী নিলা পারভীন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ২০১৩ সালে ৪৯৭৭ নং দলিলে ৩২৭ নং খতিয়ান ও ১৫৮ নং দাগে পৌনে ১৪ শতক আমার স্বামীর নামে জমি ক্রয় করে ভোগ দখল করিতে থাকি। উক্ত জমিতে গত ২২ জুলাই ২০২২ তারিখে আমরা আমীন দ্বারা সীমানা নির্ধারন করে প্রাচীর নির্মান করতে গেলে একই গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র মহিবুল্লাহ আমাদের কাজে বাঁধা প্রদান করেন এবং এই জমি তার বলে দাবী করেন।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, মুহিবুল্লাহ স্থানীয় শালিসে উক্ত জমির কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েও, গায়ের জোরে আমার স্বামী বিদেশ থাকার সুযোগে অবৈধভাবে দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে এবং নানা ধরনের হুমকি প্রদান করছেন। এমতাবস্থায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত জমির মালিককে জমির দখল বুঝিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ