শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

কলারোয়ায় ঐতিহ্যবাহি বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ এপ্রিল, ঈদ- উল ফিতরের পর দিন) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে স্কুল চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৯১ থেকে ২০২১ শিক্ষা বর্ষে অধ্যায়নরত প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাজ ধারন, রি-ইউনিয়ন লেখা টি শার্ট উপহার, সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান, মধ্যাহ্ন ভোজ ও স্থানীয় সহ অতিথি শিল্পীদের সমন্বযে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিংগা স্কুলের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেরালকাতা ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কেরারকাতা আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাডঃ আশরাফুল আলম বাবু। রি-ইউনিয়ন কার্যনির্বাহী কমিটি ২২’র আহবায়ক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য প্রাক্তন ছাত্র মোতাহার রহমান সুপার, রফিকুল ইসলাম ডিটুসহ সকল ইউপি সদস্যবৃন্দ ও সমাজ সেবক আলহাজ্ব আয়ুব আলী, ফজলুর রহমান, আজিজুল হক, আজগর আলী ঢালী, সাবেক ইউপি সদস্য ওসমান গণি, আনারুল ইসলাম, হুমায়ুন কবির মিঠু, ফজলুর করিম, আহাদ আলী,
ইসলাম আলী গাইন,ইশারুল ইসলাম সহ স্কুলের শিক্ষক- কর্মচারী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

জাকজোমকপূর্ন অনুষ্ঠানটির সাফল্যে সার্বিক সহযোগীতায় ছিলেন রি – ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা প্রাক্তন ছাত্র লিটিল, মাসুদ রানা(২০০৮), মাসুদ রানা(২০০৯), আনান, দীপু, মোকলেসুর,সাজ্জাদ, তপু, মেহেদী, উজ্জ্বল, ইমরান সহ প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মাজেদ, শিক্ষক লোকমান হোসেন,শিক্ষক মাওঃ আয়ুব হোসেন, অফিস সহকারী আব্দুর রফিক ও অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আলাউদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মনোরম পরিবেশে রাত ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব