শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেতন বৈষম্য নিরসনের দাবি

কলারোয়ায় স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী অব্যাহত

কলারোয়ায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ওই কর্মসূচি পালন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (৩০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক পদ ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদ ১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারী পদ ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।’

‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’-শীর্ষক স্লোগানে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন এর বাস্তবায়নে এবং কলারোয়া উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) নূর মোহাম্মদ, স্বাস্থ্য পরিদর্শক-ইনচার্জ (এইচ.আই) নজরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এ.এইচ.আই) গোলাম সরোয়ার প্রমুখ।
এসময় স্বাস্থ্য সহকারীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত