বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোটরসাইকেল জব্দ

কলারোয়া সীমান্তে ১৮টি সোনার বার সহ চোরাকারবারি আটক

কলারোয়া সীমান্তে ১৮টি সোনার বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেগুলোর ওজন ২ কেজির মতো। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার চোরাকারবারির নাম হাসান আলী (৫০)। সে যশোরের কেশবপুর উপজেলার চাদরা গ্রামের কফিলউদ্দিনের পুত্র।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি তাকে আটক করে।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, ‘ভারতে পাচারের উদ্দেশ্যে দুটি পুটলিতে ১৮পিস স্বর্ণের বার সহ যশোর-হ-১৬-৯৬৮১ নাম্বারের লাল রঙ এর একটি হিরো মোটরসাইকেলে বহনের সময় সীমান্তের ১৩/৩এর পিলারের কাছে ৩০০গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এক ব্যক্তিকে আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার উদ্ধার হয়। যার ওজন দুই কেজি ১৪৪ গ্রাম।

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌনে ৩টার দিকে কাকডাঙ্গা বিওপি’র হাবিলদার নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে ১৮টি পিচ তথা ২ কেজি সোনার বার সহ হাসান আলীকে আটক করা হয়। সেসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে সাতক্ষীরা বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়।
টেপ দিয়ে প্যাচানো সোনার বার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে বিজিবি সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু