সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা উপসর্গে নারীর মৃত্যু

কালিগঞ্জে ইসলামী ব্যাংকের ১৬ জন করোনা আক্রান্ত, ২৬ ও ২৭ জুলাই শাখাটি বন্ধ

কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নলতা গ্রামে নুরুল হকের স্ত্রী লায়লা বেগম (৬৫)।

করোনা উপসর্গে নারীর মৃত্যু

কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট করো না উপসর্গ নিয়ে এক নারীর মৃত্য হয়েছে বলে জানান।

ইসলামী ব্যাংকের ১৬ জন করোনা আক্রান্ত, ২৬ ও ২৭ জুলাই ব্যাংক বন্ধ ঘোষণা

এদিকে, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখায় ম্যানেজারসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় আগামী (২৬ ও ২৭ জুলাই) রবি ও সোমবার ব্যাংক বন্ধ থাকবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

কালিগঞ্জ উপজেলায় বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থানে। গত তিন সপ্তাহে কালিগঞ্জে করোনা রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা কর্মচারী স্বাস্থ্য বিভাগের কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সর্বমোট ১১৯ জন আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখায ১৬ জন।

করোনা ভাইরাস আক্রান্ত কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নুর মোহাম্মদ জানান, ব্যাংকে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ইতোপূর্বে ব্যাংকের শাখা ম্যানেজার নূর মোহাম্মদ ও ম্যানেজার অপারেশন আবুল হোসেন-সহ ১৩জন এবং গত ২৩ জুলাই আসা রিপোর্টে আরো তিনজন পজিটিভ হয়েছেন।
এ নিয়ে সর্বমোট ১৬ জন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

এদিকে, কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখায় সর্বমোট ১৬ করোনা ভাইরাস এ আক্রান্ত হয় ব্যাংকের অন্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ইসলামী ব্যাংক অধিক সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পজিটিভ হওয়ায় ব্যাংকের কর্তৃপক্ষ আগামী ২৬ ও ২৭ জুলাই রবি ও সোমবার ব্যাংকের সকল প্রকার কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান জানান, ২৩ জুলাই বৃহস্পতিবার আরো ১৯ জনের পজিটিভ এসেছে। কালিগঞ্জ উপজেলা থেকে এ পর্যন্ত ৩৪০ জন এর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এরমধ্যে পজিটিভ হয়েছে ১১৯ জনের।

সরকারি নির্দেশনা অনুযায়ী কালিগঞ্জ থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যদের উপস্থিতিতে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে লকডাউন ঘোষণা করা হয়। বাহিরে প্রত্যেক নাগরিকের মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন