শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল টুর্নামেন্টে মাগুরা চ্যাম্পিয়ন

যশোরের কেশবপুরে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডে-নাইট ৪ দলীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা ভলিবল একাদশ সাতক্ষীরা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

চুয়াডাঙ্গা যুব কমিটির আয়োজনে ভলিবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান টুটুল ও হজরত আলী জোয়ার্দার আহবানে এবং আলহাজ্ব নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলয়াড়দের মাঝে পুরুস্কার তুলে দেন, চুয়াডাঙ্গার কৃতি সন্তান জয়টেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সমাজ সেবক আলহাজ্ব শফিকুল ইসলাম শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার কৃতি সন্তান মালিহা ফিস এন্টারপ্রাইজের পরিচালক ও সমাজ সেবক মোস্তাক আহমেদ, চুয়াডাঙ্গার কৃতি সন্তান লিটন গিফট কর্নারের পরিচালক উদীয়মান তরুণ সমাজ সেবক বিষিষ্ট ব্যবসায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং মঙ্গলকোট ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কামরুজ্জামান লিটন, চুয়াডাঙ্গার বাবুর আলী বিশ্বাসের পুত্রবধু শামিমা আক্তার সুমি প্রমুখ।

স্কোরবোর্ডে ছিলেন আব্দুল হামিদ মোল্যা। চ্যাম্পিয়ন মাগুরা ভলিবল একাদশকে ২৫হাজার টাকা, রানার্স আপ সাতক্ষীরা ভলিবল একাদশকে ১৫হাজার টাকা, তৃতীয় নড়াইলভলিবলএকাদশকে ১০হাজার টাকা এবং পুরুষ্কার তুলে দেয়া হয়। উক্ত খেলায় ধারাবর্ণনায় ছিলেন মহির উদ্দিন মাহি ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।খেলায় রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন আতিয়ার রহমান, নূরুল ইসলাম খান ও মুস্তাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু