বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খিলগাঁওয়ে উমামি রেস্টুরেন্টেকে এক লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্যের ম্যাজিস্ট্রেট

মারুফ সরকার : বাসি-পচা মাংস ফ্রিজে মজুত, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং বিভিন্ন পণ্য প্রস্তুতের তারিখ না থাকাসহ বিভিন্ন অপরাধে খিলগাঁও উমামি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জরিমানা পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর খিলগাও এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে রেস্টুরেন্টটির রান্না ঘরে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার, পচা মাংস মজুত, লেবেলবিহীন খাদ্য দ্রব্য রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ নানা অপরাধে রেস্তোরাঁটির অস্বাস্থ্যকর সব খাবার জব্দ করা হয়। পরে রেস্টুরেন্টের মালিকের উপস্থিতিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

ইশরাত সিদ্দিকা বলেন,” তাদের এখানে যেহেতু আমাদের প্রথম অভিযান তাই এবার তাদেরকে আমরা আইন অনুযায়ী সর্বনিম্ন এক লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা সময় দিয়েছি। পরবর্তীতে যদি তাদের এই সমস্ত অপরাধ ধরা পড়ে তাহলে আমরা তাদেরকে বড় ধরনের জরিমানার আওতায় আনবো। আর কোনো সুযোগ দেবো না।” এছাড়া তিনি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর