সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কলারোয়ার সোহাগ হোসেন রিপন গ্রেপ্তার

জুলফিকার আলী,কলারোয়া: চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন (৩৬) এর রিরুদ্ধে গত ২০২১ সালের ডিএমপি দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়।

মামলায় গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ আদালতে হাজির না হয়ে পলাতক হয়। মামলাটি বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে গত ২৯-০৩-২৪ তারিখ বিজ্ঞ আদালত আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড অতিরিক্ত এক লক্ষ টাকা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদানপূবর্ক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ২৪ মে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করতেছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে আসামী কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের কাজী শহিদুল ইসলাম ও বিউটি খাতুন দম্পতির ছেলে মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল