শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ এলাকায় বৃহস্পতিবার বিকালে মঞ্জুর রাশেদ নামে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

প্রকাশ্য দিবালোকে উপজেলা পরিষদের গেটের সামনে তার উপর এই হামলার ঘটনা ঘটে। তিনি এ বছর হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুর রাশেদ অভিযোগ করেন ধুলিয়া হাই স্কুলের সভাপতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ ক’দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনের মনোনয়নপত্র কেনা নিয়ে বুধবার আরেক জনকে পিটিয়ে জখম করে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মনজের আলীর লোকজন।

এ বিষয় নিয়ে তারা হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার ও হরিনাকুন্ডু থানার ওসির কাছে লিখিত অভিযোগ করা হলেও প্রশাসন কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জের ধরেই মুলত বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে হরিণাকুন্ডু উপজেলা পরিষদের গেটে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য তাহেরহুদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজের আলী নিজে সভাপতি হওয়ার জন্য শুরু থেকেই মনোনয়নপত্র কিনতে বাধা দিয়ে আসছিল।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী