শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝড়ের পূর্বাভাস ৮ বিভাগে

দেশের ৮ বিভাগে ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ও ভারি বৃষ্টি হতে পারে।
৮ বিভাগে ঝড়ের পূর্বাভাস
মহানগর ডেস্ক

২ মিনিটে পড়ুন

মঙ্গলবার (১৭ মে) আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় প্রতি ঘণ্টায় বতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৪০-৫০ কিলোমিটার। দমকা হাওয়া বয়ে যাওয়ার সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি জানান।

অন্যদিকে দেশের চারটি অঞ্চলে তাপপ্রবাহ চলমান রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং বুধবার (১৮ মে) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর