শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিদায়ী মেয়র সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।

মঙ্গলবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে সাক্কুর পক্ষে মনোনয়ন জমা দেন তার ছোট ভাই অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু।

এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এখন পর্যন্ত তিন মেয়র প্রার্থীসহ শতাধিক কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আরফানুল হক রিফাতও বিকেলে মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে।

এদিকে, শেষদিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান