শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ছেলে-বৌয়ের হাত থেকে মাকে রক্ষা করতে গিয়ে দুই প্রতিবেশী আহত

তালা উপজেলার বারুইহাটী গ্রামে ছেলে ও তার বৌয়ের হাত থেকে মাকে রক্ষা করতে গিয়ে তাদের হামলায় দুই প্রতিবেশী আহত হয়েছে। আহতরা হলো বারুইহাটী গ্রামের এজেডএম আবু বক্কার সিদ্দিকীর ছেলে ফাহিম ফয়সাল (২৬) এবং তার চাচা তালা মহিলা মাদ্রাসার নৈশ প্রহরী মোঃ আলী আকবর (৪৪)। বর্তমানে তারা তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৮ মে) সকালে বারুইহাটী গ্রামে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন ফাহিম ফয়সালের মা শিক্ষিকা মাহমুদা সিদ্দীক জানান, তাদের প্রতিবেশী বারুইহাটী গ্রামের মৃতঃ আব্দুল বারী মোড়লের ছেলে নাজমুল মোড়ল ও তার স্ত্রী জোহরা খাতুন প্রায়ই তার বৃদ্ধা মাকে মারধর করতো। শুক্রবার (২৮ মে) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা বৃদ্ধা মা কমেলা বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় ঐ বৃদ্ধার চিৎকারে আমার ছেলে ফাহিম ফয়সাল ও তার চাচা মোঃ আলী আকবর এগিয়ে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাজমুল ও তার স্ত্রী জোহরা খাতুন তাদেরকে ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় তাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বৃদ্ধা কমেলা বেগম (৬৫) জানান, “ছেলে নাজমুল ও ছেলের স্ত্রী জোহরা প্রায়ই তাকে মারধর করে এবং বাড়ি থেকে চলে যেতে বলে। কদিন আগেও ছেলের বৌ আমাকে ব্যাপক মারপিট করে। শুক্রবার সকালে তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশী ফাহিম ফয়সাল ও মোঃ আলী আকবর আমাকে রক্ষা করতে আসলে তাদেরকে বেদম মারপিট করে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।”

তবে এ ব্যাপারে নাজমুল মোড়লের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তালা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অতনু ঘোষ জানান, শুক্রবার সকালে বারুইহাটী গ্রামের ফাহিম ফয়সাল ও তার চাচা মোঃ আলী আকবর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন