রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আমরা বন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন

সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টিভির সংবাদ প্রযোজক খালিদ ইমরাম রিপন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য মফিজুল ইসলাম অক্ষর, আমরা বন্ধুর সদস্য মাইনুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা সাতক্ষীরা। ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ¡াসে বেড়িবাঁধ ভেঙে ফের লন্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ভেসে গেছে কোটি কোটি টাকার মৎস্য সম্পদ। পান্দিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দুই লক্ষাধিক মানুষ।

অবিলম্বে সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে হয়তো নিকট ভবিষ্যতে সাতক্ষীরার উপক‚লীয় এলাকা সাগরে বিলীন হয়ে যাবে। মানববন্ধনে ঢাকায় বসবাসরত সাতক্ষীরার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে উপক‚লে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযানবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি