শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

তালায় সালমা বেগম (৩৫) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের চর কানাইদিয়া গ্রামের রোস্তম গাজীর স্ত্রী ও জেঠুয়া গ্রামের গওহর গাজীর মেয়ে।

শুক্রবার (২৮ মে) দুপুরে নিজ ঘর থেকে শাড়ি দিয়ে প্যাচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবী, পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুলিয়ে দেয়া হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এ সময় নিহত সালমার স্বামী রোস্তম গাজীকে বাড়িতে দেখা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সালমা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলোহ-বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবারও ঝগড়া মেটাতে সালিশী বেঠক হয়। হঠাৎ শুক্রবার জুম্মার নাজাম পড়ে আসার পর ঘরে তার লাশ পাওয়া যায়। তাদের সংসারে ৫ বছরের একটি ছেলে রয়েছে।

নিহতের পিতা গওহর গাজী জানান, তার মেয়ে সালমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রায়ই স্বামীর সাথে তার ঝগড়া হতো। তাকে মারধরও করতো। কয়েকবার বসাবসিও হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। শুক্রবার দুপুরে হত্যা করে তার মেয়ের লাশ ঝুঁিলয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, তিনি খবর শুনে উক্ত বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখেন। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট আসার পর সেটি জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি