বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় টিসিবির পণ্য ওজনে কম দেওয়ায় অভিযোগ

সাতক্ষীরা তালায় টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রেতাদের মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারী প্যাকেজের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল দেয়ার কথা থাকলেও ডিলার মুকুন্দ অয়েল মিলস প্রতি প্যাকেটে ২০০ থেকে ৪০০ গ্রাম করে কম দেয়।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য বিক্রি করেন ডিলার মুকুন্দ অয়েল মিলস। সেখানে ক্রেতাদের ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ক্রেতারা।

জানাযায়, শুক্রবার তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারী ১০৪৯ জনের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় করার সময় ডাল ও চিনিতে প্রতি প্যাকেটে ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত কম থাকে। এসময় কার্ডধারীরা হট্টগোল শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশের সহায়তায় নিয়ন্ত্রনে আনেন।

কার্ডধারী আড়ংপাড়া গ্রামের সাজ্জাত মোড়ল বলেন, ৪৬০ টাকা দিয়ে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনে ওজন দিয়ে দেখি ডাল ২০০ গ্রাম ও চিনি ৪৫০ গ্রাম কম।

তেঁতুলিয়া গ্রামের মোজাম সরদার বলেন, সরকার গরীব মানুষকে কম দামে পণ্য কেনার জন্য কার্ড তেরী করে দেছে, তাতেও ডিলাররা ওজনে কম দিচ্ছে। বিষয়টি তদন্ত করে অসাধুব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

সাবডিলার মদন কুমার সাধু ও আব্দুস ছাত্তার জানান, আমরা ওজনে কম দেয়নি। মাল ক্রয় করে গোডাউনে রেখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ দায়িত্বে তার লোক দিয়ে প্যাকেট করিয়েছেন। তারা ওজনে কম দিলে আমাদের কিছু করার নেই।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গরীব মানুষের পণ্য ওজনে কম দেয়া খুবই দুঃখজনক। যে মাল কম দেয়া হয়েছে তা আগামী কোটায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পুষিয়ে দেয়ার আশ^াস দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস বলেন, প্যাকেট প্রক্রিয়াজাত করার সময় ২০০ থেকে ৩০০ গ্রাম কম হতে পারে। আগামীতে যাতে কম না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত ২০ মার্চ থেকে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবি’র পণ্য দেয়া শুরু হয়েছে। এ উপজেলায় ১২৪০১ জন টিসিবি’র পণ্যের আওতায় আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা