মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘ ২৭ ঘণ্টা উদ্ধার অভিযানের পর কলেজছাত্র শোয়েবের মরদেহ উদ্ধার

রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে নিখোঁজ কলেজছাত্র আল ফারাহ শোয়েবের মরদেহ দীর্ঘ ২৭ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে ডুবুরি দল।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার সময় বাঁওড়ের যেখানে ঝাঁপ দিয়েছিলো, ঠিক সেখান থেকেই খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য হুমায়ন কবির ব্যাপক অনুসন্ধান চালিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

নিখোঁজ শোয়েব যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে যশোর শহরের পুরাতন কসবা এলাকার শাহিন হোসেনের ছেলে। তার বাবা ঈগল পরিবহনের সুপারভাইজার।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে নেতৃত্বে ছিলেন মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিজ। তিনি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিজ বলেন, দ্বিতীয় দিনে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয় এবং দীর্ঘ ২৭ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে শোয়েব হাসানের মরদেহটি বাঁওড়ের তলদেশ থেকে উদ্ধার করা হয়।

এর আগে প্রথমে বৃহস্পতিবার দুপুর একটা থেকে শোয়েবকে উদ্ধারে স্থানীয়দের সাথে পানিতে নামেন মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা। এরপর বিকেল সাড়ে তিনটা থেকে ডুবুরিরা কাজে অংশ নেন। কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দেয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে যশোরের একটি কোচিং সেন্টার থেকে ১৮ জনের একদল কলেজের শিক্ষার্থী রাজগঞ্জ বাজার-সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিম পাড়ে পিকনিকে আসে। এরপর তারা সবাই ‘জেলা প্রশাসক ভাসমান সেতু’র তীর হতে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হয়। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে শোয়েব, তন্ময় ও রিফাত- তিন বন্ধু নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়ে। তাদের মধ্যে তন্ময় ও রিফাত তীরে উঠলেও নিখোঁজ হয় শোয়েব।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা