শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নির্মানের কয়েক ঘন্টা পর ভেঙে পড়লো ড্রেন!

দেবহাটার সখিপুরে নির্মানকাজ শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়েছে সরকারি বরাদ্দে নির্মিত পানি নিষ্কাশনের পাকা ড্রেন।

উপজেলার উত্তর সখিপুর বাজার ও প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী এলাকায় জনৈক নজরুলের বাড়ী থেকে শহিদুলের বাড়ি গামী ওই পাকা ড্রেনটির নির্মানকাজ রবিবার সন্ধ্যায় শেষ হলে রাতের যেকোন সময়ে সেটি ভেঙে পড়ে।

২০২১-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় নির্মিত ওই ড্রেনটি সংশ্লিষ্ট ঠিকাদারের দূর্নীতি-অনিয়ম এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের চরম উদাসীনতার ফলেই নির্মান শেষ হওয়ার পরপরই ভেঙে পড়েছে বলে দাবী স্থানীয়দের।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উত্তর সখিপুর বাজারসহ আশপাশের এলাকার মানুষ বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য সরকারী ড্রেন না থাকায় চরম দূর্ভোগে ভুগছিল। এমতাবস্তায় জনস্বার্থে চলতি অর্থ বছরে এডিপি প্রকল্প থেকে উত্তর সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে একটি সরকারী ড্রেন নির্মানের জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ দিয়ে টেন্ডার আহ্বান করা হয়। অনলাইন টেন্ডারের কারসাজিতে ড্রেনটি নির্মানের কাজ পান কলারোয়ার মহিদ এন্টার প্রাইজের মালিক মহিদুল ইসলাম। এরপর তিনি মুনাফার মৌখিক চুক্তিতে কাজটি দেবহাটার ঠিকাদার খেজুরবাড়িয়া গ্রামের আবুল কালামের কাছে বিক্রি করে দেন। গত ২৯ মে ঠিকাদার আবুল কালাম ড্রেনটির নির্মান কাজ সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উপস্থিতিতে শুরু করেন। কিন্তু কাজের উদ্বোধন শেষে চেয়ারম্যন চলে যাওয়ার পরপরই ঠিকাদার আবুল কালামের নির্দেশে কর্মরত শ্রমিকরা নির্মান কাজে দূর্নীতি ও অনিয়ম শুরু করেন বলে অভিযোগ স্থানীয়দের।

তারা জানান, এলজিইডি’র সেলিম হোসেনকে ম্যানেজ করে নির্মান কাজের শুরুতেই নিন্মমানের খোয়া, বালু ও সিমেন্ট দিয়ে ড্রেনের নিচের অংশে নির্ধারিত ৩ ইঞ্চির পরিবর্তে নিজেদের ইচ্ছেমতো সিসি ঢালাই দেয় ঠিকাদার আবুল কালাম। তারা ড্রেনের দুপাশে ৬ফুট উচু দেয়াল নির্মানেও খেয়াল খুশি মতো নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার শুরু করে। ড্রেনটির মুল দৈঘ্যের সারি সারি ইটের গাথুনিতে সিমেন্টের তুলনায় দেয়া হয় মাত্রাতিরিক্ত বালু।
দু’পাশের উচু দেয়ার ধরে রাখতে দেয়া হয়নি কংক্রিটের ঢালাইকৃত কোন পিলার। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা দূর্নীতিবাজদের ওই নির্মান কাজের প্রতিবাদ করতে গেলে তাদেরকেও সেখান থেকে হটিয়ে দেয় ঠিকাদার কালামের লোকজন। রবিবার (৬জুন) সন্ধ্যার আগ মুহুর্তে তড়িঘড়ি করে নির্মান কাজ শেষে প্লাস্টিকের পলিথিন দিয়ে ড্রেনটি ঢেকে দিয়ে চলে যায় ঠিকাদার কালাম ও নির্মান শ্রমিকরা। এরপর রাতের যেকোন সময়ে সদ্য নির্মিত ড্রেনটি ভেঙে পড়ে যায় বলে জানায় এলাকাবাসী।

ঠিকাদার আবুল কালাম বলেন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে দেয়া ডিজাউনে ত্রুটি থাকায় হয়তো ড্রেনটি ভেঙে পড়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, ড্রেনটি ভেঙে পড়ার খবর পেয়েছি। ঠিকাদার আবুল কালামকে ইটগুলো আবার গেঁথে দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, ড্রেন ভেঙে পড়ার বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত