বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় এডিশনাল এসপির ঘটনাস্থল পরিদর্শন

দেবহাটায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম আশিক হাসান জুয়েল (৩৩)। জুয়েল দেবহাটা উপজেলা সদরের মৃত আনিসুর রহমানের ছোট ছেলে।

জুয়েল নিহতের ঘটনায় সাতক্ষীরার এডিশনাল এসপি সজিব আহম্মেদ নিহতের ঘটনাস্থল বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় পরিদর্শন করেছেন।

এরআগে বুধবার রাত ১০ টার দিকে ব্যবসায়ী জুয়েলের লাশ তার বাড়ির একটি পুকুর থেকে দেবহাটা থানা পুলিশ উদ্ধার করে।

জুয়েলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, আশিক হাসান জুয়েল তার বাড়ির সামনে একটি পুকুরে সন্ধ্যার পরে বসে ছিল। কিছু সময় পরে তার কোন খোজ না পেয়ে এবং তার মোবাইল ফোন বন্ধ পেয়ে তাকে তার পরিবারের লোকজন খুজতে থাকে। একপর্যায়ে তার বাড়ির সামনে পুকুরের সিড়িতে রক্ত দেখতে পাওয়া যায় এবং রক্তের দাগ লক্ষ্য করে পাশর্^বর্তী আরেকটি পুকুরে জুয়েলের লাশ ভাসতে দেখতে পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়দের ধারনা জুয়েলকে তার বাড়ির সামনে পুকুরে হত্যা করে লাশটি গুম করা বা হত্যা নিশ্চিত করার জন্য দৃষ্কৃতকারীরা পাশর্^বর্তী ঐ পুকুরে ফেলে রেখে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন।

বৃহষ্পতিবার সকালে সাতক্ষীরার এডিশনাল এসপি সজিব আহম্মেদ ঘটনাস্থলে আসলে এসময় তার সাথে এডিশনাল এসপি হেড কোয়ার্টার ইকবাল হোসেন, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, সাতক্ষীরার ওসি (ডিবি) ইয়াছিন আলী, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহষ্পতিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জুয়েল নিহতের ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকারসহ কয়েকজনকে আটক করা হয়েছে উল্লেখ করে জানান, নিহতের ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি বিষয়কে সামনে রেখে পুলিশী তদন্ত চলছে বলে ওসি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ