মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তান ৩৭৮ রানে অলআউট

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৮ উইকেট ৩০৮ রান। ১১ রান নিয়ে হাসান আলি এবং ৬ রান নিয়ে উইকেটে ছিলেন নুমান আলি। তৃতীয় দিনের শুরুতে হাসান আলি করলেন ২১ রান। নুমান আলি করলেন ২৪ রান। ইয়াসির শাহ অপরাজিত ছিলেন ৩৭ বলে ৩৮ রান।

তৃতীয় দিনের শুরুতে ১২.২ ওভার ব্যাট করে আর যোগ করেন ৭০ রান। শেষ পর্যন্ত ৩৭৮ রান করে অলআউট হয়েছে পাকিস্তান। এর মধ্যে সেঞ্চুরি করেছেন ফাওয়াদ আলম। ১০৯ রান করে আউট হন তিনি। এছাড়া ফাহিম আশরাফ করেন ৬৪ রান, আজহার আলি করলেন ৫১ রান।

প্রোটিয়া পেসারদের মধ্যে কাগিসো রাবাদা এবং কেশাভ মাহারাজ নিয়েছিলেন ৩টি করে উইকেট। অ্যানরিখ নর্তজে এবং লুঙ্গি এনগিদি নেন ২টি করে উইকেট।

করাচি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিলো ২২০ রানে। জবাব দিতে নেমে শুরুতে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ফাওয়াদ আলমের সেঞ্চুরি এবং আজহার আলির হাফ সেঞ্চুরির ওপর ভর করে ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৩৭৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

এর ফলে দক্ষিণ আফ্রিকার সামনে ১৫৮ রানের লিড দাঁড় করিয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে এরই মধ্যে ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ১২ রান করেছেন এইডেন মারক্রাম এবং ১২ রান করেছেন ডিন এলগার।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর