শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮৭ হাজার গ্রাম আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য্য বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ-১ ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ একটি অন্যতম দারিদ্র্য দূরীকরণ প্রকল্প। এ পর্যন্ত সারাদেশে মোট ৮৭ হাজার ২২৩টি গ্রামকে এ প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোরশেদ আলমের (নোয়াখালী-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের সংগঠিত করে স্থায়ী তহবিল গঠনপূর্বক আয়বর্ধক কাজে বিনিয়ােগের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় সমিতির প্রতি সদস্য মাসে সর্বোচ্চ ২০০ টাকা করে বছরে ২ হাজার ৪০০ টাকা এবং ২ বছরে ৪৮০০ টাকা সঞ্চয় করেন। প্রতি সদস্যকে সঞ্চয়ের বিপরীতে সর্বোচ্চ ৪ হাজার ৮০০ টাকা উৎসাহ বোনাস এবং প্রতি সমিতিকে বছরে ১ লাখ ৫০ হাজার টাকা করে ২ বছরে ৩.০০ লাখ টাকা আবর্তক তহবিল প্রদান করা হয়।’

তিনি আরও বলেন, ‘২ বছরে প্রতিটি সমিতির স্থায়ী তহবিলের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ লাখ টাকা। সমিতির সদস্যরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এ তহবিল থেকে ১৫ হাজার হতে ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়ে আয়বর্ধক ক্ষুদ্র খামার সৃজনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। উপকারভোগীরা আয়বর্ধক কাজের জন্য প্রকল্প থেকে বিভিন্ন কৃষিজ ট্রেডে প্রশিক্ষণ পাচ্ছেন এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে ঋণ গ্রহণ ও পরিশোধের সুযোগ পাচ্ছেন।’

এছাড়া প্রকল্পের সদস্যরা প্রকল্প থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ঋণ নিয়ে বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। প্রকল্পটি আগামী জুন মাস পর্যন্ত বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন