মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার

বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন শোয়েব।

সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত সাবেক এই পেসার জানান, তাকে ভারতীয় চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে এই চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড তারকা ইমরান হাশমি।
তবে তিনি বলেন, এখন মনে হচ্ছে যে চলচ্চিত্রটিতে অভিনয় করা উচিত ছিল।

আলাপচারিতায় নিজেকে তরুণ পেসারদের সঙ্গে তুলনা করেন ৪৬ বছর বয়সী শোয়েব। জানান, এখনকার পেসাররা তার মতো নন। তাদের লম্বা চুল নেই, তারা দ্রুতগতির বলও করতে পারেন না।

তিনি বলেন, ‘ফাস্ট বোলাররা মাথায় বলও মারেন না। আমি মনে করি, ফাস্ট বোলারদের উচিত ব্যাটসম্যানদের আহত করা।’

এখনো ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার। তার দাবি, হাঁটুতে ইনজুরির পর এবং তিন মাসের প্রশিক্ষণের পরও তিনি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বল করতে পারেন।

এ সময় শোয়েব আরও জানান, ২০০২ সালের টেস্টে এডাম গিলক্রিস্টের উইকেটটি ছিল তার সবচেয়ে প্রিয়। এ ছাড়া ১৯৯৯ সালে কলকাতায় রাহুল দ্রাবিড়ের উইকেট নেওয়া ছিল তার সবচেয়ে মজার বিষয়।

আগুনে গতির কিংবদন্তি এই স্পিডস্টার বলেন, ‘আমি ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছি। আমার ক্যারিয়ারে আমি ঘণ্টায় সর্বোচ্চ ১৬৩ কিলোমিটার গতিতে বল করেছি।’

ক্রিকেটের দিনগুলোতে সাকলায়েন মুশতাক তার বেস্ট ফ্রেন্ড ছিলেন বলেও উল্লেখ করেন শোয়েব। বলেন, সাকলায়েনকে ভালোবেসে পিটিয়েছি। নিজেকে বিশ্বের সেরা স্পিনার প্রমাণ করেছেন সাকলায়েন।

এ ছাড়া বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের প্রশংসা করে শোয়েব আখতার বলেন, বাবর আজম এই যুগের সেরা ব্যাটসম্যান।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়