রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনামূল্যে ‘আনলিমিটেড’ সেবা বন্ধ হচ্ছে গুগল মিটের!

গুগল মিটে বিনামূল্যে ‘আনলিমিটেড’ ভিডিও কনফারেন্সের সুবিধা বন্ধ হওয়ায় এখন থেকে বিনামূল্যে ৬০ মিনিট পর্যন্ত ভিডিও কনফারেন্স করা যাবে। এই নতুন নিয়ম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এই সঙ্গে গুগল ২৫০ এর বেশি ব্যবহারকারীদের অনুমতি দেওয়া, লাইভ স্ট্রিমিং এবং গুগল ড্রাইভে কনফারেন্সে রেকর্ডিংগুলো সংরক্ষণ করে রাখা নিয়ে কাজ শুরু করবে।

প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্ত গুগল মিটের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

জুমের মতো গুগল মিট এবং অন্যান্য ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলো করোনা ভাইরাস মহামারী চলাকালীন জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে গুগল মিট এবং জুম ব্যবহারকারীদের সংখ্যা ১০০ মিলিয়ন অতিক্রম করেছে।

বর্তমানে গুগল মিটের বিনামূল্যের সংস্করণে ১০০ জন নিয়ে ভিডিও কনফারেন্স করা যায়। এতে সময়সীমার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই।

গুগল এর এক মুখপাত্র জানান, যে সকল ব্যবহারকারী গুগল মিট আপগ্রেট করতে চান না তারা বিনা খরচে এটি চালিয়ে যেতে পারেন। তবে ৬০ মিনিটের বেশি কনফারেন্স করার সুযোগ পাবেন না।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনবিস্তারিত পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান