শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি অভিবাসীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন: মক্কার গভর্নর

মক্কায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সেখানকার গভর্নর প্রিন্স খালেদ বিন ফয়সাল। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

এসময় রাষ্ট্রদূত মক্কায় বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীকে সাহায্য করার জন্য গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জবেদ পাটোয়ারী করোনাকালীন বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা প্রদান ও জরুরি খাদ্য সাহায্য প্রদানের জন্য গভর্নরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত গভর্নরকে বাংলাদেশি অভিবাসীদের অভিভাবক হিসেবে উল্লেখ করে করোনা পরবর্তী পরিস্থিতিতে তাদের চাকরি ও কাজের নিশ্চয়তা অব্যাহত রাখার ব্যাপারে অনুেরাধ জানান।

মক্কার গভর্নর সৌদি আরবের অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার উচ্চকিত প্রশংসা করেন। হৃদ্যতাপূর্ণ এ বৈঠকে গভর্নর বাংলাদেশের সাথে দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতীম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আগামী দিনে এ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ প্রকাশ করেন গভর্নর প্রিন্স খালিদ।

এ সময় গভর্নর জানান করোনাভাইরাস বিস্তারে ঝুঁকি না নিয়ে সকল স্বাস্থ্যগত সুরক্ষা মেনে পবিত্র উমরা পালনের জন্য হারাম শরীফ ধীরে ধীরে খুলে দেয়া হবে। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠকের জন্য গভর্নরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় দূতাবাস ও কনস্যুলেটর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান