মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জের ভাসমান সেতুতে দর্শনার্থীর উপছে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

করোনা ভাইরাসকে উপেক্ষা করে ও স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মনিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা বাওড়ের উপর নির্মিত দু’টি ভাসমান সেতু।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসছেন এখানে।

যশোরসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মুখরিত থাকে রাজগঞ্জের ভাসমান সেতু। এজন্য এলাকায় বাড়তি লোকের সমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিকেলে ভাসমান সেতুই ভিড় বেশি থাকে।

এই ভাসমান সেতু এলাকায় ও সৃষ্ট পার্কে গড়ে উঠেছে ফুচকা, চটপটিসহ বিভিন্ন দোকানপাট। এসব দোকানপাটে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মেনেই পরিচালনা করা হচ্ছে ব্যবসা।

দেখা গেছে ভাসমান সেতু দেখতে আসা লোকজনের অনেকের মুখে মাস্ক নেই, তাদের ব্যবহৃত মাইক্রো, অটো, বাইক, মোটর ভ্যানসহ লাইসেন্সবিহীন মোটর সাইকেল চলাচলের ফলে প্রতিনিয়ত যানজট ও ছোট-খাটো দুর্ঘনা ঘটছে রাজগঞ্জ এলাকায়।

কয়েকজন দর্শনার্থী জানান, করোনা ভাইরাসের আতংক তো রয়েছেই। তারপরে একটু বিনোদনের জন্য পরিবারের সবাইকে নিয়ে ভাসমান সেতুই ঘুরতে আসা।

সচেতন মহল মনে করছেন, লোকজনের অবাধ চলাচল ও স্বাস্থ্যবিধি না মানা, এটা দেশের আইনকে অমান্য করা। এটা কখনো উচিত না। বর্তমান করোনা পরিস্থিতিতে শত শত/ হাজার হাজার লোক এক জায়গায় সমাগত হওয়া বেআইনী। এতে করোনা সংক্রামন বৃদ্ধি পেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি