রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহে ১২ মাথার খুলিসহ ২ বস্তা হাড় জব্দ

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসা থেকে মানুষের বিপুল পরিমাণ কঙ্কালসহ বাপ্পী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত বাপ্পী নগরীর কবরখানা রোড এলাকার বাসিন্দা। শনিবার ২টার দিকে কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে কঙ্কাল উদ্ধার করে।

উদ্ধার করা কঙ্কালের মধ্যে ১২টি মাথার খুলি ও ২ বস্তা দেহের হাড় রয়েছে। এ ছাড়া প্রক্রিয়াজাত করার বিপুল কেমিক্যালও উদ্ধার করা হয় বাপ্পীর কাছ থেকে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশের কাছে খবর আসে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসায় মজুত করা হয়েছে মানুষের কঙ্কাল। শনিবার (১৪ নভেম্বর) রাত ২টা থেকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ অভিযান শুরু করে। ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে আটক করা হয় বাপ্পি (৩০) নামে এক যুবককে। পুলিশের অভিযানে বাপ্পির হেফাজতে থাকা কার্টনভর্তি ১২ জনের মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, বাপ্পী দীর্ঘদিন ধরে কঙ্কালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ইতোপূর্বে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন কঙ্কালসহ। ওই মামলাও জেলও খেটেছেন তিনি। কিন্তু তারপরও বাপ্পি তার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানায়, বাপ্পিসহ বেশ কয়েক সদস্যের একটি চক্র জড়িত কঙ্কাল চুরির সঙ্গে।

নিষ্ঠুরভাবে কবর থেকে মরদেহগুলো তুলে কেমিক্যালের মাধ্যম প্রক্রিয়াজাত করা হতো। পরে সেগুলো দেশীয় ক্রেতার পাশাপাশি দেশের বাইরেও বিক্রি হতো বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

হালুয়াঘাট সীমান্ত দিয়ে রোববার দেশের বাইরে যাওয়ার কথা ছিল এই চালানটির। কিন্তু পুলিশ খবর পেয়ে চক্রের অন্যতম সদস্যকে আটক করে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ