রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী পরিবহন আটকে দিল মালিক সমিতি

বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী দুরপাল্লার পরিবহন আটকে দিয়েছে শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির শ্রমিকরা। ৪ জুলাই বিকাল ৩টার পর রায়েন্দা রাজৈর বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া নিউ হানিফ পরিবহন, ইমা পরিবহন ও পদ্মা এন্টারপ্রাইজের গাড়ী যাত্রীসহ কেয়ারবাজার এলাকায় আটকে রাখা হয়। এতে রোগীসহ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।

নিউ হানিফ পরিবহনের রায়েন্দা কাউন্টারের পরিচালক মনিরুজ্জামান জোমাদ্দার জানান, শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির নামে শরনখোলা এ·প্রেস নামের একটি ব্যানার ব্যবহার করে রায়েন্দা-খুলনা রুটে গাড়ি চলাচল শুরু করে। রুট পারমিট না থাকায় মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়া বাসষ্ট্যান্ডে ওই গাড়িটি আটকে দেয় মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা। এতে ক্ষুব্দ হয়ে শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির সাধারন সম্পাদক হারুন অর রশিদ নিজে দাড়িয়ে থেকে শ্রমিকদের সহযোগীতায় রাস্তার উপরে বাস আড়াআড়ি ভাবে দাড় করিয়ে নিউ হানিফ পরিবহন, ইমা পরিবহন ও পদ্মা এন্টারপ্রাইজের গাড়ী যাত্রীসহ কেয়ারবাজার এলাকায় আটকে রেখে যাত্রীদের জোর পূর্বক নামিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা-মোড়েলগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আমরা বাগেরহাট খুলনা মালিক সমিতির সাথে সমš^য় করে গাড়ি ছেড়েছি কিন্তু মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা আমাদের গাড়ি আটকে দিয়েছে ও মারধর করেছে তাই আমাদের শ্রমিকরাও তাদের গাড়ি আটকে দিয়েছে। তিনি আরো বলেন, আমাদের গাড়ী চলতে না দিলে তাদের গাড়ির চলতে দেয়া হবেনা।

শরণখোলা-মোড়েলগঞ্জ মালিক সমিতির সভাপতি শামিম আহসান পলাশ বলেন, খুলনা ও বাগেরহাট বাস মালিক সমিতির সাথে কথা বলে শরণখোলা এ·প্রেস নামে একটি গাড়ি রায়েন্দা থেকে যাত্রী নিয়ে মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়া পৌছালে মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা গাড়িটি আটকে যাত্রীদের নামিয়ে দেয় এবং ওই গাড়ির ষ্টাফদের মারধর করে।

বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান, রায়েন্দা, বাগেরহাট, খুলনা, যশোর ও বেনাপোল রুটে ছয়টি মালিক সমিতির গাড়ী চলে। তারা সমিতির সাথে কোন কথা না বলে গত ৩ জুন পিয়নের মাধ্যমে বাগেরহাট মালিক সমিতির অফিসে মধু ও মিষ্টি পাঠিয়েছে। যেখানে আমরা উপস্থিত ছিলাম না। আলোচনা ছাড়া নতুন কোন পরিবহনের অনুমতি দেয়ার সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেনবিস্তারিত পড়ুন

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

‎বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নিয়ে থানাসহ বিভিন্ন ইউনিটের ক্যাশিয়ার হিসেবে পরিচিতবিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ৩ বছর মেয়াদী খুলনা বিভাগীয়বিস্তারিত পড়ুন

  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন