রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ আটক-৪

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে।

(৪ জুলাই) সোমবার রাতে শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার পাঁজরা ফুটা খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত টহলকালে পাঁজরা ফুটা খালে একটি ট্রলার দেখতে পায়। সময় বনরক্ষীরা তাদের চারিদিক ঘিরে কৌশলে এক বস্তা নাইলনের তৈরী ফাঁদসহ চার শিকারীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের হাবিবুর রহমান, হাসান খাঁন, এমাদুল হক ও মোঃ খাইরুল ইসলাম। এসময় ট্রলারটিও জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম জানান, সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতির সময় একটি ট্রলার ও নাইলনের তৈরী ফাঁদ সহ চার চোরা শিকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেনবিস্তারিত পড়ুন

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

‎বেতন ভাতার বাইরে অনৈতিক সুবিধা নিয়ে থানাসহ বিভিন্ন ইউনিটের ক্যাশিয়ার হিসেবে পরিচিতবিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ৩ বছর মেয়াদী খুলনা বিভাগীয়বিস্তারিত পড়ুন

  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন