মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষককের নামে মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরজীে) এস এম মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল ১০ টা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সোলাইমান আহমেদের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মুনসুর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শওকত আলী, আলহাজ্ব মোসলেম উদ্দিন, সুমিতা, মো. গফফার হোসেনসহ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীগন।

মানববন্ধনে অভিভাবক ও এলাকার শত শত মানুষ অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও অত্র স্কুলের ম‍্যানেজিং কমিটির সভাপতি ও মাদক মামলার আসামী মনিরুল ইসলাম কতৃক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে শিক্ষক মোর্তজা আলম লিটনকে ফাসানো হয়েছে। দীর্ঘ দিন ধরে চলে আসা শিক্ষকদের দ্বন্দের জেরে শিক্ষক মোর্তজা আলম লিটনকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যা বিদ্যালয়ের মান ক্ষুন্ন হয়েছে। বক্তারা আরো বলেন বিদ্যালয়ের শিক্ষার্থী মৌরিনা তাছনিমকে টাকার প্রলোভন দেখিয়ে একজন শিক্ষকের নামে এমন জঘন্য মামলা দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। উল্লেখ্য প্রধান শিক্ষক রেজাউল করিম ঐ স্কুলে ২০১০ যোগদান করে এ পর্যন্ত ১৭/২০ লক্ষ টাকা আত্মসাত করেছে। এবিষয়ে ঐ স্কুলের ম‍্যানেজিং কমিটির সদস্য মুনসুর আলী সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে তদন্ত পূর্বক আইন গত ব‍্যাবস্হার জন্য রেজাউল করিম বিরুদ্ধে। ঐ তদন্ত ভিন্ন ক্ষাতে নিয়ে যাওয়ার জন্য পূর্ব পরিকল্পনা করে বহু বিবাহ ও অনিয়মিত স্কুলের ছাত্রী দিয়ে মিথ্যা মামলা দেয় ঐ শিক্ষক এর বিরুদ্ধে। প্রধান শিক্ষক এর সকল দূর্নীতি মোর্তজা আলম প্রতিবাদ করার কারণে তাকে এ ভাবে ফাসানো হয়। মানব বন্ধনে বক্তব্যে আরো বলেন যে মেয়েকে দিয়ে মিথ্যা অভিযোগ করা হয় তার বাবা আজিজুল ইসলাম ধর্ষণ মামলার আসামী এবং একাধিক মাদক মামলার আসামী। অবিলম্বে তদন্ত পূর্বক শিক্ষক মোর্তজা আলমকে মামলা হতে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

উল্লেখ, গত ২২ মে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোর্তজা আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মৌরিনা তাছরিন সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করে। যে কারনে গত ২৩ মে মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা