বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মেয়ে প্রেমের টানে নদী সাঁতরে ভারতে, বিয়ের পর গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সাতক্ষীরার তরুণীর। প্রেমের টানে সুন্দরবনের নদী এবং জঙ্গল পেরিয়ে পশ্চিমবঙ্গের কালিঘাটে গিয়েছিলেন তিনি। প্রেমিককে বিয়ে করতে ঘণ্টাখানেক মাতলা নদীতে সাঁতার কাটতে হয় তাকে।

সব বিপদ সামলে প্রেমিকের সঙ্গে সংসারও বেঁধেছিলেন ওই তরুণী। কিন্তু প্রেমের জন্য তার এই জীবনপণ লড়াইয়ের গল্প লোকমুখে ছড়িয়ে পড়াই কাল হয়ে দাঁড়াল। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে সোমবার ওই তরুণীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পশ্চিমবঙ্গের পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তরুণী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কয়েক মাস আগে নরেন্দ্রপুরের রানিয়ার বাসিন্দা অভীক মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তার। সেই আলাপ প্রেমে পরিণত হয়। অভীককেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। কিন্তু ভারতে ঢোকার জন্য পাসপোর্ট বা ভিসা ছিল না তার কাছে। শেষে সুন্দরবনের জঙ্গল ঘেরা নদী পথ দিয়ে দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছানোর সিদ্ধান্ত নেন।

প্রেমিককে বিয়ে করার উদ্দেশ্যে বিপদে ভরা সুন্দরবন জঙ্গল পেরিয়ে নেমে পড়েন মাতলা নদীতে। এ নদীতে যখন তখন বাঘ-কুমিরের মুখে পড়ার আশঙ্কা। কিন্তু সেসব বিপদের তোয়াক্কা না করেই এক ঘণ্টা নদী সাঁতরে পশ্চিমবঙ্গ রাজ্যের কৈখালিতে প্রবেশ করেন ওই তরুণী। কালীঘাট মন্দিরে বিয়েও সেরে ফেলেন দুজন। দিন চারেক আগে স্বামী বাড়িতে গিয়ে সুখেই সংসার করছিলেন ওই তরুণী।

প্রেমের জন্য বাংলাদেশি তরুণীর এ সাহসিকতার কাহিনি লোকমুখে ছড়িয়ে পড়ে। তরুণীর নদী পেরিয়ে ভারতে ঢোকার ঘটনা পুলিশের কানে পৌঁছাতেও দেরি হয়নি। সোমবারই রানিয়া এলাকায় হানা দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় সাতক্ষীরার ওই তরুণীকে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার