বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক এক নারী

ঘাস ভর্তি বস্তার মধ্যে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে র‍্যাব এর অভিযানে এক নারীকে এক কেজি গাজাসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১মে) বিকেল পৌনে ৫টার দিকে সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রাম থেকে ঐ মহিলাকে আটক করে র‍্যাব।

আটককৃত নারীর নাম ইসমাতারা বেগম ওরফে ময়না (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।

খুলনা র‍্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার পহন চাকমা জানান, ঘাসের বস্তার মধ্যে রেখে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে সদর উপজেলার শিকড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির সামনে অবস্থান করে র‍্যাবের সদস্যরা। এ সময় ঘাসের বস্তাবহনকারি ইসমাতারা বেগম ওরফে ময়নাকে আটক করা হয়। বস্তার খুলে ঘাসের মধ্যে পলিথিনে মোড়ানো এক কেজি গাজা জব্দ করা হয় এবং আটক করা হয় ওই নারীকে।

তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পের ডিএডি আব্দুল গফফার বাদি হয়ে মাদক আইনে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইসমাতারাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ