শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার যোগরাজপুরে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুরে আমের বাম্পার ফলনের আশা করছেন আম চাষীরা। যোগরাজপুরের আম চাষীদের মুখে স্বপ্নের হাসি। মুকুলের সুগন্ধ এবং আম গুটির ধরণ অনুযায়ী স্বপ্নের বীজ বুনছেন তারা। তাদের ধারনা আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলন হবে।

কিছু এলাকা ঘুরে দেখা গেছে, মুকুলে আমগাছের পাতা ঢেকে আছে। প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছে। আগাম মুকুলগুলোয় গুটি হয়েছে। এবার যোগরাজপুরে শত ভাগ গাছে আমের মুকুল এসেছে। এখন পর্যন্ত আবহাওয়াও আমের জন্য অনুকূলে। এ অবস্থা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে আবার আমের বাম্পার ফলন হবে। আধুনিক পদ্ধতিতে চাষিরা আমের পরিচর্যা করছেন। আবহাওয়ার এ বিরূপ প্রভাব পরিচর্যায় কেটে যেতে পারে। কারণ, ইতিমধ্যে গাছে গাছে ভালো গুটির উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের ভেতরেই আম হয়। এখন পর্যন্ত ভালো ফলনের আশা করা যায়।

যোগরাজপুরের আমবাগান চাষী আনোয়ার হোসেন শাহিন বলেন- ইতিমধ্যে আমরা আমের মুকলের পরিচর্যার কাজ শুরু করেছি। গুটির ভাব ভাল, ভালো ফলনের আশা করছি। আম বাগান মালিক মোঃ সাবান আলী বলেন- আমার বাগানে বিভিন্ন জাতের ৩০টি আম গাছ আছে। যেমন- আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, এবং গোবিন্দ ভোগ। সবগুলো গুটি দাড়িয়েছে, এবার যদি আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে গাছে প্রচুর আম হবে। আমের নায্য মূল্য থাকলে আমচাষীরা আর্থিকভাবে লাভবান হবে। আমের বাম্পার ফলনে যোগরাজপুরের আম চাষীরা খুশি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা