মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের আলিপুর ভেন্যুর খেলার আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘ঘ’ গ্রুপের আলিপুর ভেন্যুর খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকালে সদরের আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে এ ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘গ্রাম এখন গ্রাম নয়, শহরে পরিনত হচ্ছে গ্রাম। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর তা আজ বাস্তবে রুপ নিচ্ছে।’ মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ‘ঘ’ গ্রুপের আলিপুর ভেন্যুর উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ।

আলিপুর ভেন্যুর ‘ঘ’ গ্রুপের উদ্বোধনী খেলায় অংশ নেয় আলিপুর ইউনিয়ন ভলিবল দল বনাম ভোমরা ইউনিয়ন পরিষদ দল এবং অপর খেলায় অংশ নেয় সাতক্ষীরা পৌরসভা ভলিবল দল বনাম ঘোনা ইউনিয়ন পরিষদ ভলিবল দল।

‘ঘ’ গ্রুপের আলিপুর ভেন্যুর উদ্বোধনী খেলায় ভোমরা ইউনিয়ন ভলিবল দলকে ৩-০ সেটে হারিয়ে আলিপুর ইউনিয়ন দল জয়লাভ করে এবং অপর খেলায় সাতক্ষীরা পৌরসভা ভলিবল দলকে ২-১ সেটে হারিয়ে ঘোনা ইউনিয়ন ভলিবল দল জয়লাভ করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন,লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হান্নান, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, ছাত্রলীগ নেতা কাজী সাদিক দ্বীপ প্রমুখ।

খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, প্রভাষক স ম আরশাদ আলী, সোহরাব হোসেন, হারুন উর রশিদ, রবিউল ইসলাম, শেখ মিয়ারাজ হোসেন ও নুরুজ্জামান প্রমুখ।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও পৌরসভা মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবং ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ মার্চ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর সেমিফাইনাল খেলা এবং আগামী ৩১ মার্চ একই স্থানে টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আতাউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল