শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার মদনপুরে আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের আজীবন সদস্য সম্মেলন

সাতক্ষীরা জেলার তালা উপজেলার মদনপুর গ্রামে আনছার মাহমুদ লিল্লাহ বোডিং এর উদ্যোগে (১৩ ই মার্চ) শনিবার সকাল ১১ টায় আজীবন সদস্য সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজীবন সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আলীম মাহমুদ (বিপিএম) পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ ও প্রতিষ্ঠাতা আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোডিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এসপি সরোয়ার, খুলনা ডিআইজি অফিস খুলনা, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, তালা পাটকেলঘাটা পুলিশের সার্কেল হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ ও তালা থানার ওসি মেহেদী রাসেল।

এছাড়া আরোও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান ডিভিশনাল ম্যানেজার মিনিস্টার গ্রুপ ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, তালা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মমিনুল হক, সাংবাদিক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেস.কম এর সম্পাদক গাজী আশরাফ আলী, আনছার মাহমুদ এতিমখানা লিল্লাহ বোডিং এর পরিচালক জনাব আব্দুল হাই প্রমুখ।

এসময় ডিআইজি মোঃ আব্দুল আলীম মাহমুদ বলেন, আল্লাহ মানুষকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আল্লাহর ইবাদাত করা ও ভাল কাজ করার জন্য। তিনি বলেন আমরা আমাদের নিজেদের স্থান থেকে সমাজের এতিম,অসহায়,দরিদ্র মানুষকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোডিং যাতে সামনে এগিয়ে যেতে পারে তার জন্য সবার কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
আজীবন সদস্য সম্মেলনে বিপুলসংখ্যক আলেম, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড়বিস্তারিত পড়ুন

তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘের জোরপূর্বক দখল, মাছ লুটবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছেবিস্তারিত পড়ুন

  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ