বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলন কিসের জন্য, জানালেন ইশরাক

ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করছে বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার বিকালে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত এই প্রার্থী।

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৬ই মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এই সরকারের অধীনে দেশের মানুষ কী অবস্থায় আছে সেটার বলে বুঝানোর দরকার নেই। এটা সবারই জানা। সারা দেশে এখন গুম, খুন, হত্যা, সাধারণ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সরকার আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার, সাংবাদিকদের কথা বলার অধিকার সবকিছুই হরণ করেছে।

তিনি বলেন, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে সর্বশেষ ঢাকা মহানগর উত্তরে সমাবেশ করেছি। আগামী ১৬ মার্চ ঢাকায় সমাবেশ করব। এই সমাবেশের দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। এই সমাবেশ সফল করার জন্য ছাত্রদলকেই বেশি ভূমিকা পালন করতে হবে। আমাদের এই সমাবেশ শুধু বিএনপির নয়, এটা জনগণের সমাবেশ। আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

বিএনপির এই তরুণ নেতা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা স্বাধীন নই। দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। এই সরকারের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এই আন্দোলন আরও বেগবান করতে এটা সারা দেশে পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন জাকির, সাধারণ সম্পাদক এমএ গাফফার, পূর্বের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী