শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষক দিবস উপলক্ষে ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলের কর্মসূচি পালন

“শিক্ষক দিবস-২০২২” উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমানউল্লাহ আল হাদী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পারিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ (অবঃ) প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিক্ষক নেত্রী নাসরিন খান লিপি, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শিক্ষক নেতা আলতাফ হুসাইন, আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান, প্রমুখ।

র‌্যালিতে নির্ধারিত ডিজাইনের ব্যানারসহ অংশগ্রহণ করেন সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, কনক চন্দ্র ঘোষসহ প্রমুখ।

এরপর ১০:৩০টায় শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হন শিক্ষকরা। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানে ফিরে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করা হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা