বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সাতক্ষীরা জেলার বেসরকারি বিদ্যালয়ের মধ্যে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সব দিক দিয়ে সাফল্যের শীর্ষে অবস্থান করছে। প্রধান শিক্ষকের দক্ষ পরিচালনার কারণে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিসহ সকল ইভেন্টে অংশগ্রহণ করে সাফল্যের সাথে তাদের সুনাম ধরে রেখেছে। সাফল্য ও সুনাম ধরে রাখতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নিতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।”

এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, নাজমুল লায়লা বিথী, ভ্রাম্যমান লাইব্রেরি কার্যক্রমের সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও শেখ মশিউর রহমান বাবলু প্রমুখ। সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের জন্য ১৩৬ জন এস.এস.সি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় সফলতার সাথে কৃতকার্য হয়েছে।

অপরদিকে বিদ্যালয়ের হলরুমে “আলোকিত মানুষ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ব্যাপী বিশ^ সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরি কার্যক্রমের উদ্যোগে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পড়াসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু।

অপরদিকে শিশুদের সৃজনশীল বিকাশের বিশ্বময় বৃহত্তম প্লাটফর্ম হ্যালো’র সংবাদ নির্মাণ বিষয়ক দুই দিনের কর্মশালায় অংশ নেওয়া নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শিশু সাংবাদিক সফলতার জন্য সার্টিফিকেট পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন