বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে আরও ৮জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ছয়দিনের ব্যবধানে এ হাসপাতালে করোনায় ছয়জন ও উপসর্গে ৪৫ জনের মুত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৬৫টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৭২ শতাংশ।

রোববার (২৭ জুন) সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনায় মৃত ৮জন করোনার উপসর্গ নিয়ে গত ১৩ জুন-২৬ জুনের মধ্যে বিভিন্ন সময়ে সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন ভোর সোয়া ৫টা থেকে রাত সোয়া ১১টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এদিকে সামেক হাসপাতালে ২৬ জুন করোনা উপসর্গে ৯ জন, ২৫ জুন করোনায় একজন ও উপসর্গে সাতজন, ২৪ জুন উপসর্গে ৯ জন, ২৩ জুন চারজন করোনায় ও উপসর্গে চারজন এবং ২২ জুন একজন করোনায় ও উপসর্গে আটজন মারা যান।

অন্যদিকে, জেলায় রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬২ জন। আর জেলায় করোনায় ৬৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩২১ জন। এছাড়া সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার।

সাতক্ষীরা সদর হাসপাতালের জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬৫টি নমুনা পরীক্ষায় আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়। এদিন শনাক্তের হার ৩২ দশমিক ৭২ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ২৭ দশমিক ৯ শতাংশ।

তিনি আরো বলেন, রোববার পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৭ জন ও বেসকারি হাসপাতালে ১৭ জন ভর্তি রয়েছেন। আর বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৮১৮ জন। এছাড়া বেসরকারি হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২৮ জন। আর জেলায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়