বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়ায়

ধানের শীষে ভোট দিয়ে জীবন মানের উন্নয়ন করুন : বিএনপি প্রার্থী হাবিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাকডাঙ্গায় গলায় রশি দিয়ে বৃদ্ধের আ*ত্মহ*ত্যা

কলারোয়ার কাকডাঙ্গায় গলায় রশি দিয়ে আঃ মজিদ (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় তার পরিবার পাশ্ববর্তী একটি বাগান থেকে ‌ঝুলন্ত অবস্থায় দুর্গন্ধযুক্ত গলিত লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান- গত তিনদিন যাবত তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পারিবারিক কলহের জের ধরে তিনি সকলের অজান্তে কখন গলায় রশি দিয়ে ঝুলে ছিলেন তা কেউ জানে না। স্থানীয় একজন তার বাগানে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন দুর্গন্ধযুক্ত লাশটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরায় জেলা প্রশাসকের পদক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদ্রাসা ৮ম শ্রেণির এক ছাত্রী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সরকার (ইউপি) বাল্যবিবাহটি বন্ধ করে প্রশাসনিক ব্যবস্থায় নিষেধাজ্ঞা দেয়। জানা যায়, সাতক্ষীরা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আক্তার বাল্যবিবাহের বিষয়টি গোপনে জানতে পারেন এবং তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এবিষয়ে মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা

শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জানুয়ারী দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির হাফেজ কথা বৈরাগী’কে সভাপতি ও ৯ম শ্রেণির মহুয়া জান্নাত’কে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটিবিস্তারিত পড়ুন

বিদেশে বসে বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। এক বছর ধরে বিচার কাজের বাইরে তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি বরাবর পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে এসেছে। বিচারপতি মামনুন রহমান কানাডা থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, বিনাবিস্তারিত পড়ুন

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার। মিথ্যা খবর প্রচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনি ব্যবস্থার সুযোগ থাকা উচিত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইনটারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সংলাপে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, নানামুখী অপতথ্য মোকাবিলায় সরকারের সক্ষমতা সীমিত। তবুও অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরওবিস্তারিত পড়ুন

ভোটার টানতেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন প্রার্থীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করছেন, তা রাজনৈতিক। ভোটার টানতেই তারা এমন বক্তব্য দিচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস পালিত প্রাণসায়ের খাল দখলমুক্ত ও রক্ষার দাবি

“সুরক্ষা করি জলাভূমি, বাঁচাই সংস্কৃতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাণসায়ের খাল সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও এএলআরডি-র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে সুন্দরবন ফাউন্ডেশন, স্বদেশ, হেড, মৌমাছি, অর্জন ফাউন্ডেশন এবং প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় এবং প্রফেসরবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাঁকড়া শিকার: সরঞ্জামসহ তিন জেলে আটক

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। পুষ্পকাটি এলাকার জলঘাটা খাল থেকে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জামসহ তাদের হাতেনাতে ধরা হয়। পরে বন আদালতের মাধ্যমে আটক জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মশিউর রহমান জানান, রবিবার পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে বনবিভাগের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের সোমবার বিকেল ৩টার দিকে বন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।বিস্তারিত পড়ুন

মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যদিয়ে সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস উদযাপিত

‘সুরক্ষা করি জলাভূমি বাঁচাই সংস্কৃতি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জলাভূমি দিবস। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের পাড়ে দিবসটি উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা, মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে প্রাণসায়ের খালের পূর্ব তীরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন পরিবেশকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবেশ কর্মীবিস্তারিত পড়ুন