সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। হার-জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন। যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন। যারা জয়ী হতে পারেননি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের ওপর আস্থা রেখেছে। আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে- এর মাধ্যমে আমাদেরবিস্তারিত পড়ুন
এবার চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি বেইলী রোডে অবস্থিত সৈয়দ রেজাউল করীমের বাসায় যান। এর আগে রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭ আসনে প্রার্থীবিস্তারিত পড়ুন
জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনো ছাড় নেই: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। এ পরিস্থিতি থেকে জনগণকে উদ্ধার করতে সরকারি দল আন্তরিকভাবে উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের দায়িত্ব।” সোমবার (১৭ ফেব্রুয়ারি) মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়তের বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেয়াবিস্তারিত পড়ুন
দ্য হিন্দুকে ফখরুল
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত

বাংলাদেশ-ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে ‘বন্দী’ বা আটকে থাকা উচিত নয়। গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তা ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়তে বাংলাদেশের পথে বাধা হবে না। এমনটাই বলেছেন বাংলাদেশে সর্বশেষ জাতীয় নির্বাচনে বিজয়ী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বার্থে যেসব প্রকল্প আছে, সেগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে।বিস্তারিত পড়ুন
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম

নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় (প্রধান উপদেষ্টার বাসভবন) জুলাই সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম জানান, তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখে সই করেছেন এবং গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই শর্তে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আমরা কিন্তু সই করিনি এবং পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয়বিস্তারিত পড়ুন
অনেক চাঁদাবাজকে সংসদে ঢুকিয়েছেন, এদের কোনো মন্ত্রণালয় দেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে সংসদে প্রবেশ করেছেন, তাদের কোনো মন্ত্রণালয় দেওয়া উচিত নয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আগে থেকেই ঠিক করাবিস্তারিত পড়ুন
অসুস্থ কন্যার চিকিৎসার আশ্বাস
তারেক রহমানের সঙ্গে পঙ্গুত্ববরণকারী কালীগঞ্জের বিএনপি কর্মী আলমগীরের সাক্ষাৎ

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেন দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, ২০১৩ সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও গায়েবী মামলা দায়ের করা হয়। তিনি জানান, ২০১৫ সালের ২৮ জুন দেবহাটা থানার কুলিয়া ব্রিজ এলাকায় পুলিশ তাকে আটক করে। পরে রাতে নির্জন স্থানে নিয়ে গুলি করা হলে তার বাম পা ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসারবিস্তারিত পড়ুন
রমজানকে স্বাগত জানিয়ে যশোরের রাজগঞ্জে র্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে এক র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন শাখার আয়োজনে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজগঞ্জ বাজারে এ র্যালি বের হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মনিরামপুর উপজেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন খান, ৯নং ঝাঁপা ইউনিয়ন আমির মাষ্টার মোদাচ্ছের রহমান,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ধানের শীষের প্রার্থী পক্ষে তালা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা ডাকবাংলো চত্বরে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তালা উপজেলার অধিকাংশ কেন্দ্রে প্রশাসনেরবিস্তারিত পড়ুন
ডিসি-ইউএনও’র অপসারণ দাবি
কলারোয়ায় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ভোট গ্রহনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ভোট কারচুপির অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক এবং তালা ও কলারোয়ার উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি আব্দুরবিস্তারিত পড়ুন

