বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনো ছাড় নেই: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। এ পরিস্থিতি থেকে জনগণকে উদ্ধার করতে সরকারি দল আন্তরিকভাবে উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের দায়িত্ব।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়তের বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না। পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে। জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয়, তবে এটি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা জুলাই আকাঙ্ক্ষাকে ভুলে যাই, তবে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে। আমরা চাই, যে কারণে জুলাই ফিরে এসেছে, সেই কারণ যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়।”

ডা. শফিকুর রহমান অতীতে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ার আগেই তাদের স্মরণ করেন। তিনি বলেন, “বৈষম্য সৃষ্টি ও ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর না হওয়ায় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। সেই যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি।”

তিনি জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দেশবাসী, বিশেষ করে যারা আমাদের সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন, তাদের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশা পূর্ণ প্রতিফলন হোক বা না হোক, আমরা বিরোধী দল হিসেবে সর্বোচ্চ তৎপরতা দেখাবো।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়নি। তবে সরকারি ও বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ করে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এটি অর্জনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আন্তরিকতা থাকলে আমরা সফল হবো ইনশাআল্লাহ।”

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী