বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসুস্থ কন্যার চিকিৎসার আশ্বাস

তারেক রহমানের সঙ্গে পঙ্গুত্ববরণকারী কালীগঞ্জের বিএনপি কর্মী আলমগীরের সাক্ষাৎ

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেন দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, ২০১৩ সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও গায়েবী মামলা দায়ের করা হয়।

তিনি জানান, ২০১৫ সালের ২৮ জুন দেবহাটা থানার কুলিয়া ব্রিজ এলাকায় পুলিশ তাকে আটক করে। পরে রাতে নির্জন স্থানে নিয়ে গুলি করা হলে তার বাম পা ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসার একপর্যায়ে তা কেটে ফেলতে হয়। পরবর্তীতে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এক পা হারিয়েও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন বলে জানান। তার ১৮ মাস বয়সী কন্যা আয়েশা সিদ্দিকা হৃদরোগে আক্রান্ত; চিকিৎসকদের মতে, জরুরি অস্ত্রোপচারের জন্য পাঁচ লক্ষ টাকার বেশি প্রয়োজন।

গত ২০ জানুয়ারি ২০২৬ গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন আলমগীর হোসেন। এ সময় তারেক রহমান তার কন্যার চিকিৎসা ব্যয় বহনসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার